Innovative Teacher Training





INNOVATIVE TEACHER TRAINING

একজন ভালো শিক্ষার্থীই ভালো শিক্ষক হবে তেমন নয়। অনেক দুর্বল ও ব্যাকবেঞ্চারও ভালো শিক্ষক অথবা প্রেজেন্টার হয়ে উঠতে পারে। বিষয়টা নির্ভর করে অন্যকে শেখানোতে কার কতটা আগ্রহ ও স্বাবলীলতা আছে। এই কোর্সের মাধ্যমে আমরা সহজ ও সুন্দর ভাবে কি করে অন্যকে শেখানো যায় সেটাই রপ্ত করার চেষ্টা করবো।

[CLASS-1]   [CLASS-2]   [CLASS-3] 


যা যা থাকছে আমাদের কোর্সে
  1. শিক্ষা ও শিক্ষকতা বিষয় বোঝার চেষ্টা করবো।
  2. শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপুর্ন তা জানবো।
  3. একজন শিক্ষককে কোন কোন সমস্যা/প্রতিবন্ধকতা থাকতে পারবেনা সেগুলো জানবো।
  4. শিক্ষার্থীকে ঠিক মতো জেনে তার মতো করে তাকে পাঠ দেয়ার বিষয়টির গুরুত্ব জানবো।
  5. বিষয় ভিত্তিক পাঠ প্রদানের জন্য কেনো প্রচুর পড়াশুনা করতে হবে সে বিষয়ে জানবো।
  6. “শিখনফল অর্জন” বিষয়ক নিয়ম-কানুন শিখে নিবো।
  7. থাকবো গুরুত্বপুর্ণ আরো অনেক কিছু।

কোর্স প্ল্যান
  1. কোর্সটি ৩টি ক্লাসে সম্পন্ন হবে। প্রতি ক্লাসের সময় ২ ঘন্টা করে হবে।
  2. প্রতিটি ক্লাসের কুইজ অথবা এসাইনমেন্ট এর ব্যবস্থা থাকবে।
  3. ক্লাস রুমে শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে আসবে।
  4. কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে
  5. কোর্স কারিক্যুলাম থিউরী, প্রেকটিক্যাল, প্রেজেন্টেশন ও এসাইনমেন্ট ভিত্তিক হবে।
  6. প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের আলাদা ভাবে মুল্যায়ন করা হবে।
  7. শিক্ষার্থীদের ক্লাস মুল্যায়ন ভবিষ্যতে আপারস্কীলে তাদের শিক্ষকতায় ভুমিকা রাখবে।

ক্লাস প্ল্যান
  1. ক্লাসের শুরুতে একটি মজার গল্প বা বাস্তব উদাহরণ দিয়ে সবার মনোযোগ আকর্ষনের চেষ্টা করা হবে।
  2. জটিল ও ট্যকনিক্যাল শব্দগুলো সহজ বাংলা প্রতিশব্দ দিয়ে বলা হবে।
  3. সহজ ও আনন্দদায়ক শেখার পরিবেশ তৈরীতে সবাইকে সচেষ্ট হতে হবে।
  4. ১৫ মিনিটের বেশি একটানা কথা না বলে শিক্ষার্থীদের প্রশ্ন করা বা মতামত নেয়া হবে।
  5. থিওরির চেয়ে স্ক্রিন শেয়ার বা প্র্যাকটিক্যাল ডেমোনেস্ট্রেশনে বেশি গুরুত্ব থাকবে।
  6. শিক্ষার্থীদের ক্যাটাগরী ও বয়স বিবেচনা করে একই বিষয় প্রয়োজনে ৩-৪ বার বুঝিয়ে বলা হবে।
  7. শিক্ষার্থীদের ভুলের সমালোচনা না করে উন্নতির জায়গাগুলো ধরিয়ে দেয়া হবে।
  8. আগামী ক্লাসের আগে তারা বাড়িতে কী প্র্যাকটিস করবে তা পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হবে।
  9. প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ক্লাস নোট বা রিসোর্স ফাইল শেয়ার করা হবে।
  10. ক্লাসের মাঝে- শিক্ষার্থীদের ভিডিও দেখানো হবে যা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখবে। ভিডিও দেখা শেষে শিক্ষার্থীদেরকে তাদের হাতে থাকা খাতায় কলমের মাধ্যমে ভিডিও সম্পর্কে বিভিন্ন বিষয় লিখতে বলা হবে।
  11. প্রতিটি ক্লাস শেষে সেই ক্লাসে শেখা গুরুত্বপুর্ণ অন্তত ৩-৪টি টপিক নিয়ে সংক্ষেপে কথা বলতে হবে।
  12. ক্লাস শেষে- মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত একটা গুগুল ফর্ম ফিলাপ করানো যেখানে উপস্থিতি সহ উক্ত দিনের ক্লাসের উপর ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত পেতে উপরের QR কোর্ড স্কেন করে অথবা নিচের লিংকে ক্লিক করতে হবে









Post a Comment

0 Comments