UPERSKILL CREDIT SYSTEM

“আপারস্কীল ক্রেডিট সিস্টেম” এর সাথে যারা যুক্ত হয়েছেন অথবা হবেন তাদের জন্য আপারস্কীল নিয়ে এসেছে এক ইউনিক ও এক্সপার্ট পরিকল্পনা।



চাইলে যে কেউ নিজ যোগ্যতা অনুযায়ী আপারস্কীলে কাজ করে উপার্জন করতে পারবে। আপারস্কীল শিক্ষার্থীদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। নি:সন্দেহে এটি একটি যুগান্তকারী পরিকল্পনার ফসল।


আপারস্কীলে কি কি কাজ করতে পারবেঃ

  1. অফলাইন ও অনলাইন কোর্স ইনষ্ট্রাক্টর
  2. কনটেন্ট ক্রিয়েশন
  3. এ্যাসানইমেন্ট চেক করা
  4. খাতা দেখা
  5. লিড জেনারেশন
  6. সেলস ও রেফার
  7. ডাটা এন্ট্রি ম্যানেজমেন্ট

👉প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ক্রেডিট ভেল্যু থাকবে।


আপারস্কীলে এমপ্লয়ী হিসেবে কাজ করতে পারার যোগ্যতাঃ

  1. আপারস্কীল এর স্টুডেন্ট হতে হবে।
  2. কাজের উপর ট্রেনিং থাকতে হবে।
  3. কাজের প্রতি আত্ম-প্রত্যয়ী ও সিনসিয়ার হতে হবে।
  4. অবশ্যই পাংচুয়াল হতে হবে।
  5. প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করতে হবে।
  6. উত্তোরোত্তর যোগ্যতাবৃদ্ধিতে সচেষ্ট হতে হবে।
  7. আপারস্কীলের বাছাই প্রক্রিয়ায় কৃতকার্য হতে হবে।


যাদেরকে আপারস্কীল এমপ্লয়ী হিসেবে কাজ করার জন্য মনোনিত করবে তাদেরকে একটি ইউনিক আইডি নম্বর দেয়া হবে। এর মাধ্যমে তারা তাদের নিজ নিজ একাউন্টে প্রবেশ করে তাদের ক্রেডিট সহ কাজের সকল ধরনের বিবরণ দেখতে পারবে।

যারা মনোনিত হবে তাদেরকে নিজ নিজ ইমেল ও হোয়াটআপ এ জানিয়ে দেয়া হবে। যারা এখানো মনোনিত হয়নি তারা আপারস্কীল থেকে স্কীল ডেভোলপ করে “আপারস্কীল এমপ্লয়ী” হিসেবে যুক্ত হতে পারবে।