আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন
U P E R S K I L L C A R E E R G U I D E L I N E
আপারস্কীল তাদের তালিকায় যুক্ত করলো এক সারপ্রাইজিং সার্ভিস। “আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন”। এর মাধ্যমে এমন এক সম্ভাবনার দুয়ার উম্মুক্ত হলো যে, হোমনার মতো প্রত্যন্ত ও অনুন্নত স্থানে যেকেউ নিজেকে যোগ্য হিসেবে তৈরী করতে ও কাজে লাগাতে পারবে। বিগত দীর্ঘ সময় ধরে আপারস্কীল একাডেমীতে বিভিন্ন ধরনের আইটি ও কম্পিউটার রিলেটেড ট্রেনিং প্রদান করে আসছে। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন কোর্স করে নিজ নিজ অবস্থান থেকে উপার্জন করছে এবং করার চেষ্টায় আছে।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স সম্পন্ন করে ঠিকই কিন্তু সঠিক গাইডলাইন ও সুযোগের অভাবে নিজেদের ক্যারিয়ার গড়তে ব্যার্থ হয়। শেষে কিছু করতে না পেরে বিদেশে পাড়ি জমায় অথবা হতাশ হয়ে ঝড়ে পরে।
এধরনের হতাশাজনক অবস্থা থেকে উঠিয়ে এনে তরুন-তরুনীদেরকে সঠিক গাইড লাইন ও কনসাল্ট এর মাধ্যমে উপযুক্ত ও যোগ্য স্থানে পৌছে দেয়ার জন্য আমাদের এ উদ্যোগ- “আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন”।
“আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন” মুলত: কি?
আমরা জানি বর্তমানে উপার্জনের সুযোগ খুবই ছোট হয়ে আসছে। আগের মতো এখন চাইলেই চাকরী কিংবা ব্যবসা করে সহজে সাকসেস হওয়া যায় না। কিন্তু দেখা যায় অনেকেই বিভিন্ন ভাবে নিজেদের জীবনকে সাফল্যমন্ডিত করে তুলতে পারছে। তাদের কাছে কোনো যাদুর কাঠি নেই, কিন্তু অবশ্যই ব্যতিক্রম কিছু না কিছু আছে, যার কারনে তারা নিজেদেরকে যোগ্য স্থানে পৌছাতে সক্ষম হয়েছে। এর মুলে রয়েছে- প্রয়োজনীয় গাইডলাইন ও সুযোগের ব্যবস্থা। আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন সে কাজটিই করছে।
আপারস্কীল ক্যারিয়ার গাইডলাইন এর কাজ:
- শিক্ষার্থীরা তাদের কোর্স সম্পন্ন করার পর তাদের কাজের মাধ্যমে কিভাবে ক্যারিয়ার গড়ে তুলবে তার নির্দেশনা প্রদান করা।
- যারা আপারস্কীল থেকে এক বা একাধীক কোর্স সম্পন্ন করেছে তাদেরকে কোর্সগুলোর উপর ইনটার্নশীপ সম্পন্ন করার সুযোগ করে ও গাইডলাইন প্রদান করে আপারস্কীল সহ অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরীর যোগ্যতা তৈরী করে দেয়া।
- যারা বিভিন্ন ধরনের ডিমান্ডেবল কাজ যথা- গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটাবেইজ মেনেজমেন্ট ইত্যাদি ইতিমধ্যে শিখেছে কিন্তু ক্যারিয়ারে কাজে লাগাতে পারছে না তাদেরকে সঠিক ভাবে পরিকল্পনা ও গাইডলাইন দিয়ে যোগ্যতম স্থানে পৌছে দেয়ার ব্যবস্থা করা।
- অনেকে পড়ালেখা করে বিভিন্ন কাজ কিংবা চাকুরী খুজছে, তাদেরকে চাকুরী পাওয়ার জন্য যাবতীয় সকল ধরনের গাইডলাইন ও কনসালটেশন প্রদনা করা।
এর সার্ভিসগুলো কি কি?
- আপারস্কীল ইন্টার্নশীপ কোর্স
- জেনারেল চাকুরীর গাইডলাইন কোর্স
- বিদেশে চাকুরীর গাইডলাইন কোর্স
- উদ্যোক্তা গাইডলাইন কোর্স
- শিক্ষকতা চাকুরীর গাইডলাইন কোর্স
- ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স
- বিজনেস গাইডলাইন কোর্স
- এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেস গাইডলাইন কোর্স
- কৃষি উদ্যোক্তা গাইডলাইন কোর্স
বিস্তারিত জানতে আপারস্কীল অফিসে এসে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হলো।
0 Comments